ক্লান্ত পরিব্রাজক

তোমার স্মৃতির  মৃত ফুলেরা  সতেজে প্রকাশমান সন্ধ্যাকাশে প্রতি গোধূলিতে ঝরে রুধিতে

 অতৃপ্ত  বাসনা বালিশে, হাত ঠেকে যায় শুধু শুণ্যতায় ভরা বিছানায়,  

আমাদের বিরহের কলরবে শুনি অন্য কারও সুর

 ছিন্ন  অভিসারে বেদনাবিধুর

 শালিকেরা বলে

যায় কানে কানে 

তুমি আর আমার নও 

ছিলে না কোনকালেই বোধহয়

অথচ ছুটেছি এক মহাকাল

লাল পদ্মের মাঝেও ছোট জলকণাতেও হাতড়ে দেখেছি 

একেকটি গল্পের মাঝেও ডুবে গিয়েছি

 নিতান্ত তোমার খোঁজে, 

ঝিনুকের বুকে কেটেছে সময় হেঁটে যাওয়া ডানাভাঙ্গা জীব্রিলের মত দমবন্ধ একেকটি মুহুর্ত যেভাবে আবেগে দিন শেষে বাড়ি ফেরে ক্লান্ত পরিব্রাজক

তবু সুনিশ্চিত পেয়ে বুঝেছি তোমায় 

তুমি আর আমার নও 

ছিলে না কোনকালেই বোধহয়

অথচ ছুটেছি এক মহাকাল

Comments

Popular posts from this blog

পাখির মত জীবন

দেওয়ান পাড়ার রীমা

চল্লিশের দশক