আশাহত

 হাতবোমা বানাতে না পারার ব্যার্থতাকে চাপা দিতে

রাত্রিজুড়ে এঁকেছি এক আকাশ চুম্বন,

লিফটের পাশে নিথর পড়ে থাকা সিঁড়ির মতন 

ঠায় দাঁড়িয়ে থেকেছি চৈত্র‍্যের দুপুরে।

একবার উপরে উঠে গেছি আর নেমে এসেছি উগ্রবাদী প্রেমিকের মত, জানি না কেন।

নি:শব্দে পেঁচিয়ে ঢুকে পড়েছি অচেনা কিশোরীর ঘুমের ভেতরে; কীভাবে যেন স্বপ্ন হয়ে যাবার ফলে আর বাস্তবে ফিরতে পারি নি।

অথচ আমারও কথা ছিল সোনাডাঙ্গার তিন বেডরুমের ফ্ল্যাটে পার্সিয়ান বিড়াল হবার, 

কিংবা একটা গাছে ঝুলে থাকা কথা না বলা পাখি।

Comments

Popular posts from this blog

পাখির মত জীবন

দেওয়ান পাড়ার রীমা

চল্লিশের দশক