বেওয়ারিশ সন্ধ্যা বেওয়ারিশ সন্ধ্যা
আমাকে যখন নির্মমের মত এসেছি ফেলে,
তখনও রাস্তার কোণে দুপুরের সূর্য হেলে
পরেনি, ঠিক সে জায়গাতেই আমি দাঁড়িয়ে--
থেকে থেকে গিয়েছি রোমানদের মত ক্লান্ত হয়ে।
অথচ দেখ আমি ইসমাইলের মত এখনও
কোরবানি হবার অপেক্ষায় বসে থাকি নিশ্চিন্ত;
ইব্রাহিমেরা সদা ছুরি শানিয়ে চলে দোতলায় বসে,
আর সে ফেলে আসা আমি পাড়ার রাস্তায় নিঃশেষে
অপেক্ষায়, কবে বড় হয়ে যাওয়ার প্রতীক্ষায়
থেকে থেকে একটা পরলোকগত বেওয়ারিশ সন্ধ্যায়--
হারিয়ে গেলাম ব্রক্ষ্মপূত্রের অতল গহ্বরে
এভাবে, এভাবে, আর এভাবেই।
Comments
Post a Comment