বিরহ খেলা
অবিকল দাদুর হারিকেনের আলোর মত
সোনালি রঙের ভালবাসা মুখে মেখে
বলেছিলে চল দুজনে মিলে নক্ষত্রের তলে
বিরহ খেলি
আজ আমি শত ক্রোশ দূরে
মরুভূমির পাড়ে কুলকুল বয়ে চলা পাথুরে
নদীর জলে
দাঁড়িয়ে ভাবি
একরাশ অভিমান নিয়ে
চল না বিরহ খেলি
আমাদের রাত্রিরা জ্যোৎস্নার উত্তেজে
সূর্য হয়ে গেছে
অথচ ছোঁয়াছুঁয়ি খেলতে চেয়েছে মন
আয়েশা আর মোহম্মদের মতন
স্বর্গ থেকে আদমেরা যেমন অনন্ত বিরহ এনে
দিল হাওয়াদের হিমেল শীতল মনে
তেমনি তোমার পদতলে রাখিব হৃদয়
অত:পর আমারে পরিত্যাগ করিতে পারিবে না
Comments
Post a Comment