ববির জন্য
ববি তোমার মাঝবয়সে চুলও গেছে পেকে
তুমি মাইরি বড়ও হলে রাখল মনে কে কে
ফর্ষা গায়ের বড়াই কোথায় কড়াই যাচ্ছ ঠেলে
স্বামী ঘুমায় অন্য খাটে ঝামটা মারে ছেলে
বান্ধবীরা কোথায় এখন থাকত সদাই ঘিরে
কিনতে যখন যাও বাজারে ঘামতে থাক ভিড়ে
তোমার করা থিসিসগুলো হয়তো জগত সেরা
ভাবল কী কেউ কেন তোমার হয় না দেশে ফেরা
দেওয়ানপাড়া গোলাপবাগে কিংবা বকুলতলায়
কে বা তোমার স্মৃতি নিয়ে এখন কাব্য ফলায়
এক জীবনে সফলতাই হল কী শেষ কথা
ছোট্ট বেলার কথা ভেবে হয় না মাথা ব্যাথা?
তারও পরে ভাব যদি ভাবটা আজও আছে
মরবে তুমি দেখে নিও জানবে না কেউ পাছে
Comments
Post a Comment