আমাদের ভাল থাকারা
অত:পর পুণরায় অন্ধকার আসে
ফিরে যাই আমি বহুদূরে সাগরে দূর্বা ঘাষে
ডুবতে থাকা মানুষের মত অবিরত
এ ভিত্তিভূমি অতল হয়, হয়ে যায় গহ্বর
ডুবন্ত সূর্যদের আর্তনাদ বাজে রাত জাগা ভায়োলিন
আর আমি বিষন্নতার জন্য তুলে রাখি কিছুটা সময়
নি:সঙ্গ দৈনন্দিন
সন্ধ্যার চোখে দেখি তার রঙ নির্মম সুন্দর ধূসর
ঝিঝিদের ডাকের মত ক্লান্ত, নীরব, নিস্তব্ধ
জানো তো ভাল থাকতে নেই,
হে অভিশপ্ত ভাল থাকা
তোমাদের জন্য আমার আর কোন অপেক্ষা নেই
Comments
Post a Comment